শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

বগুড়ায় আরও ১০ জনের মৃত্যু

বগুড়া ব্যুরো / ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জন এবং উপসর্গে ৩ জনসহ ১০ জনের মৃত্যু হয়েছে। করোনায় ৭ জনের মধ্যে বগুড়ার বাসিন্দা ৪ জন এবং অপর তিনজন বগুড়ার বাহিরের জেলার বাসিন্দা। জেলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ পর্যন্ত জেলায় সরকারিভাবে মোট মারা গেলেন ৫৯৮ জন।

সোমবার বেলা ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় (৮ আগস্ট) ৪০৬টি নমুনার নতুন আক্রান্ত হয়েছে ৯৬ জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৬৩ জন, একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ২ নমুনায় সবার নেগেটিভ এবং ৯৭টি এন্টিজেন পরীক্ষায় ২৩ জন ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫টি নমুনায় আরও ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ৫৯, শাজাহানপুরে ১০, শেরপুরে ৭, কাহালুতে ৫, গাবতলীতে ৪, দুপচাঁচিয়ায় ৪, নন্দীগ্রামে ৩, ধুনটে ৩ এবং শিবগঞ্জে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলায় এ পর্যন্ত ১ লাখ ৩ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হলো ১৯ হাজার ৮০৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৪৮ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ২৪৭ জন।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, বগুড়া সদরের সিকান্দার আলী (৬৫), শাজাহানপুরের খোদেজা বেগম (৭০) এবং টিএমএসএস হাসপাতালে মারা গেলেন মনোয়ার হোসেন (৮৫) ও তোজাম্মেল হক (৫০) এবং এছাড়া বাকি ৩ জন অন্য জেলার। এছাড়া আরও তিনজন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ