শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪

কোপা আমেরিকার সেমিফাইনালে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে পেয়ে দাপট দেখাল আর্জেন্টিনা। কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বুধবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে প্রথম হাফে হুলিয়ান আলভারেজ ও দ্বিতীয়ার্ধে মেসির গোলে কোপায় ৬ষ্ঠবার ফাইনালে গেল আর্জেন্টিনা।

প্রথম হাফে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। ম্যাচের ২৩ মিনিটে মাঝমাঠ থেকে অনেকটা ফাঁকায় আলভারেজের দিকে বল বাড়ান ডি পল। বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালের দেখা পান এই তরুণ তারকা।

দ্বিতীয় হাফে অবশ্য দাপট দেখিয়েছে কানাডা। তবে ম্যাচের ৫১তম মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেয় আলবিসেলেস্তারা। ডি বক্সের ভেতর থেকে এনজো ফার্নান্দেজের নেয়া শট মেসি হালকা পা ছুঁয়ে দেন। এটি চলতি কোপায় মেসির প্রথম গোল। তার পাশাপাশি কোপার ছয় প্রতিযোগিতায় গোল পেলেন আর্জেন্টিনার অধিনায়ক। কোপার ইতিহাসে এটি মেসির ১৪তম গোল।

দুই গোল হজম করার পর বেশকিছু পরিবর্তন আনে কানাডা। আক্রমণেও যায় বেশ কয়েকবার। তবে আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে পারেনি ডেভিস-ডেভিডরা। ম্যাচের ৮৮তম মিনিটে গোলে সুযোগ পেয়েছিল কানাডা। তবে তানি ওলুওয়াসেই নেয়া শট দারুণভাবে সেভ করেন মার্টিনেজ।

বাকি সময়ে আর্জেন্টিনা ডিফেন্সে মনোযোগ দেয়। ফলে গোল দিতে পারেনি কানাডা। ২-০ তে জিতে আবারও কোপা আমেরিকার ফাইনালে উঠলো আর্জেন্টিনা।

২০১৫ সাল থেকেই কোপা আমেরিকার ফাইনালে নিয়মিত মুখ আর্জেন্টিনা। মাঝে বাদ গিয়েছিল শুধু ২০১৯ সালে, সেবারে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল আলবিসেলেস্তেদের। এরপর ২০২১ সালে শিরোপাটাই জয় করে তারা। এবার তাদের সামনে সুযোগ টানা দুইবার কোপা আমেরিকা জয়ের।

জয় পেলে ফুটবলের বিরল এক রেকর্ডে নাম উঠবে আর্জেন্টিনার।

আগামীকালের উরুগুয়ে ও কলম্বিয়া ম্যাচের জয়ী দলের বিপক্ষে বাংলাদেশ সময় সোমবার ভোরে ফাইনালে নামবে লিওনেল মেসির দল।


এই ক্যাটাগরির আরো সংবাদ