শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ফরিদপুরে করোনায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ১৮৩

ফরিদপুর ব্যুরো / ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা শনাক্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৫ ও উপসর্গে ৬ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেছেন ৪০৮ জন। ৪৫৪ নমুনা পরীক্ষা করে ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার ৪০ দশমিক ৩০। এ পর্যন্ত ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা ১৮ হাজার ৪৮২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

করোনায় মৃতরা হলেন ফরিদপুরের বোয়ালমারীর সাহাদাত (৭০), সালথার ছবিরননেসা (৬০), আলফাডাঙ্গার মনোয়ারা বেগম (৫৫), মাদারীপুর সদরের কোহিনূর বেগম এবং গোপালগঞ্জের কাশিয়ানীর আসাদুজ্জামান মোল্লা (৭০)।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ১৭৫ জনের মধ্যে আলফাডাঙ্গায় ২, ভাঙ্গায় ৩৬, বোয়ালমারীতে ৪, নগরকান্দায় ৩, মধুখালীতে ৩০, সদরপুরে ১৬, চরভদ্রাসনে ৩, সালথায় ৪ এবং ফরিদপুর সদরে ৭৭ জন রয়েছেন। বাকি ৮ জন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৩৩৮ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২৩৮ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৮ জন। সুস্থ হয়েছেন ৪৭ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪০৮ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ