শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ডিগ্রি প্রদান ঢাবির মৌলিক কাজ : ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক / ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য প্রাতিষ্ঠানিক স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার রোকেয়া হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা। এসময় অন্যান্যের মধ্যে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিহির লাল সাহা, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং রোকেয়া হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কল্যাণকর ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি অসাধারণ বিচক্ষণতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশ ও জাতির সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সাধন করেছেন। বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ইতোমধ্যেই তিনি ‘ক্রাউন ইন দ্য ক্রাউন অব দ্য ডে’ সহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছেন। দেশ ও জাতির পরিমণ্ডল অতিক্রম করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে কল্যাণকর ও অন্তর্ভূক্তিমূলক মানবিক উদ্যোগ গ্রহণের মডেলে পরিণত হয়েছেন। তাই তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের মাধ্যমে এসব অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান বিশ্ববিদ্যালয়ের অন্যতম মৌলিক কাজ বলেও উপাচার্য উল্লেখ করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল গভীরভাবে ভাববেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ