শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

প্রথম ফ্লাইটে সৌদি আরব গেলেন ৪১০ জন হজযাত্রী

দর্পণ ডেস্ক / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

এ বছরের প্রথম হজ ফ্লাইট আজ বৃহস্পতিবার ভোর ৪টা ২০ মিনিটে ৪১০ জন হজযাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা দিয়েছে। সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন হজযাত্রীরা।এরপর ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৫ হজযাত্রী জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ (সিইও) অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান পরে উড়োজাহাজে উঠে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে বুধবার রাত ১১টায় হজযাত্রীদের ইমিগ্রেশন শুরু হয়। শেষ হয় রাত তিনটায়। বাংলাদেশ হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বাসসকে বলেন, ভোর থেকে এখন পর্যন্ত জেদ্দার উদ্দেশ্যে দুটি ফ্লাইট ছেড়ে গেছে। আজ সারাদিন মোট সাতটি ফ্লাইট সৌদি আরব যাবে।

বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে যাবে। বেলা একটায় ফ্লাইনাসের একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানাগেছে, চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন। তবে এখনো ৪০ হাজারের বেশি হজযাত্রী ভিসা পাননি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে।(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ