শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

প্রতিযোগিতা বাড়াতে নগদকে বেসরকারিকরণের সিদ্ধান্ত

বাণিজ্যক ডেস্ক / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মোবাইল আর্থিক সেবাখাতে (এমএফএস) প্রতিযোগিতা জোরদার করতে সরকার রাষ্ট্রীয় এমএফএস প্রতিষ্ঠান নগদকে সম্পূর্ণ বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আইসিএমএবি ও মাস্টারকার্ড আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

গভর্নর বলেন, “ডাক বিভাগ নগদ পরিচালনার সক্ষমতা রাখে না। আমরা চাই প্রযুক্তি কোম্পানিগুলো এগিয়ে আসুক এবং নগদে বিনিয়োগ করুক। আগামী তিন থেকে চার মাসের মধ্যে নতুন বিনিয়োগকারী পাওয়ার আশা করছি।”

তিনি আরও জানান, বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত ইতোমধ্যেই সর্বোচ্চ পর্যায়ে গৃহীত হয়েছে এবং শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নগদ টাকার ওপর অতিরিক্ত নির্ভরতার সমালোচনা করে ড. মনসুর বলেন, “প্রতিবছর নগদ টাকা মুদ্রণের ব্যয় প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে, যা এখন দাঁড়িয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। এভাবে চলতে থাকলে আমরা কীভাবে ডিজিটাল অর্থনীতির দিকে অগ্রসর হব?”

সামিটে ব্যাংক, ফিনটেক খাত, নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা ক্যাশলেস অর্থনীতি গঠনের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

প্রথম সেশনে বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও মাসরুর রিয়াজ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, “ডিজিটাল রূপান্তরে বাংলাদেশ চীন, ভারত ও সুইডেনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ