শিরোনাম
পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর চাঁদপুরজমিন হাসপাতালের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ৪ নভেম্বর পর্যন্ত ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমল স্বর্ণের দাম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ট্রাম্পের বিরুদ্ধে ওবামার তোপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সমালোচনা পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৭ ডিগ্রিতে, বাড়ছে কুয়াশা চার দিনের সফরে আজ রাতে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল নিরাপত্তাঝুঁকিতে বন্ধ থাকার পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে কমিটিতে এসে প্রস্তাব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় অস্ত্রের মুখে মোটরসাইকেল-ফোন ছিনতাই, গ্রেপ্তার ৩ হাইকোর্টে ৫৭টি বেঞ্চ গঠন, রোববার শুরু বিচারিক কার্যক্রম জাতিসংঘের অর্থবহ সংস্কার চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দর্পণ ডেস্ক / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দেশের তৈরি পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম সচল রাখার পাশাপাশি সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারপ্রধানের সভাপতিত্বে মন্ত্রী ও উপদেষ্টাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে পোশাকশিল্প খাতে কৃত্রিম অস্থিরতা সৃষ্টির যেকোনো রাজনৈতিক অপচেষ্টা সরকার কঠোরভাবে মোকাবিলা করবে।

জরুরি ওই বৈঠকে চলমান শ্রমিক অসন্তোষের সার্বিক পরিস্থিতি, এর নেপথ্যের কারণ এবং উদ্ভূত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এদিকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে সরকার ইতোমধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে।

গঠিত মজুরি বোর্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে নিরপেক্ষ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

নতুন মজুরি কাঠামো নির্ধারণ এবং শ্রমিক অসন্তোষ নিরসনে মজুরি বোর্ডের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ