শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশবাহী দুই রুশ জাহাজ ভিড়ল মোংলায়

মোংলা প্রতিনিধি / ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবং নবরষ্ট্রি বন্দর থেকে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশবাহী দুটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছেছে। রোববার (২৯ জানুয়ারি) বিকেলে ‘এম ভি আনকা সান’ এবং এম ভি স্পোডিল্লা’ নামে দুটি জাহাজ রুপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে নোঙ্গর করে।

বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, রুপপুরে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ নিয়ে বন্দরে দুটি বিদেশি জাহাজ ভিড়েছে। এখন সে জাহাজ থেকে বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশগুলো খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

 

রাশিয়া থেকে আসা ভ্যানুয়াটি পতাকাবাহী ‘এমভি আনকা সান’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের ম্যানেজার অপারেশন সাধন কুমার চক্রবর্তী বলেন, এ জাহাজে রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের ১৯৭৯ প্যাকেজের ১৪০০ দশমিক ৪২ মেট্টিকটন পণ্য এসেছে। বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করার পর সেগুলো দুইদিনের মধ্যে খালাস করে সড়ক পথে সেগুলো নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

এদিকে একই দিনে অপর আরেকটি জাহাজ লাইব্রেরিয়া পতাকাবাহী ‘এমভি স্পোডিল্লায় এসেছে ৪৩৬ প্যাকেজের ৫১৮ দশমিক ৪২১ মেট্রিকটন মেশিনারি পণ্য। এ জাহাজের শিপিং এজেন্ট ইন্টারপোর্টের পরিচালক ক্যাপ্টেন শাহীন ইকবাল বলেন বন্দরের ৮ নম্বর জেটিতে দুপুর ৩টায় জাহাজটি নোঙর করে। এরপর জাহাজ থেকে পণ্য খালাশ শুরু হয়। এ জাহাজ থেকেও দুইদিনের মধ্যে মেশিনারি পণ্য খালাস শেষে সড়ক পথে রুপপুরে পৌঁছে দেওয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, সক্ষমতার দিক দিয়ে এই বন্দর এখন অনেক আধুনিক। দক্ষ জনবল দিয়ে আমদানি হওয়া দেশের বড় বড় সব মেগা প্রকল্পের পণ্য এই বন্দরে খালাস হচ্ছে। আধুনিক সুযোগ সুবিধার ফলে বিদেশিরাও এই বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ