শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

পাবনায় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

পাবনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র, ডাকতিতে ব্যবহারিত একটি ট্রাক এবং সাঁথিয়ায় ডাকাতি হওয়া ৭টি গরু উদ্ধার করা হয়।  গত রাতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনার ফরিদপুর উপজেলার নেচরাপাড়া গ্রামের রোকন মোল্লা (২৮), বিলচান্দক গ্রামের আল আমিন (২০), চাটমোহর উপজেলার দোলং গ্রামের সিহাব উদ্দিন (২৬), সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া গ্রামের ফরিদুল ইসলাম (৩৭), কোরবান আলী (৪৮) ও একডালা গ্রামের কামরুল ইসলাম (২৮)।

এদের মধ্যে রোকনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরিসহ ১৯টি মামলা, সিহাবের বিরুদ্ধে ৩টি চুরি ও ডাকাতি মামলা এবং আল আমিনের বিরুদ্ধে ২টি অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, গত ২০ ফেব্রুয়ারি সাঁথিয়া উপজেলার নাগডেমরা ভিটাপাড়া এলাকার মোতালেব হোসেন নিজের জমির বাথানে ১০টি গরু বেঁধে রেখে রাতে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতের পর একদল ডাকাত অস্ত্রের মুখে মোতালেবসহ তিনজনকে ভয়-ভীতি দেখিয়ে হাত-মুখ বেঁধে ১০টি গরু ও ২টি মোবাইল ফোন ডাকাতি করে পালিয়ে যায়।

এ ঘটনায় গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) সাঁথিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন ভুক্তভোগী খামারী মোতালেব। মামলার পর দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন স্থান থেকে ৬ ডাকাতকে গ্রেফতার ও ডাকাতি হওয়া ৭টি গরু উদ্ধার করে পুলিশ। এ সময় জব্দ করা হয় এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার, ডাকাতি কাজে ব্যবহৃত একটি বড় ট্রাক, একটি চোরাই মোটরসাইকেল, তিনটি দেশিয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত দশটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ