শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

পরিবারের সকলকে চাঁদপুরের ইলিশ উপহার দিবেন কৌশানী

সজীব দেবনাথ, চাঁদপুর / ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

পূজন মজুমদারের ‘পিয়া রে’ সিনেমার শুটিংয়ের জন্য গেলো সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকায় পৌঁছেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। বিশ্রাম নিয়ে দুপুরের পর চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

ছয়-সাত দিন পর কলকাতায় ফিরে যাবেন কৌশানী। শারদীয় দূর্গোৎসবে বাড়ি ফিরে পরিবারের সকলকে চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ উপহার দিতে চান এই নায়িকা। এরপর তিনি মায়ের হাতে শর্ষে দিয়ে ইলিশ রান্না করে খাওয়ার প্ল্যান করছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে  এসব কথা জানিয়েছেন টালিউডের এই অভিনেত্রী ।

কৌশানী বলেন, ‘ইলিশ মাছ প্রতিটি বাঙালির কাছেই জনপ্রিয়। বিশেষ করে ইলিশ, শর্ষে ইলিশ, ইলিশের ঝোল, ভাত, ডাল এসব বলতে গেলেই জ্বিভে জল এসে যায়। তবে ইলিশের কাঁটা নিয়ে খুব ভয় পাই। তবুও ইলিশ আর ইলিশের ডিম খেতে আমার দারুন লাগে। আমি শুটিং শেষে যেদিন কলকাতায় বাড়িতে ফিরবো, চাঁদপুরের পদ্মা-মেঘনার প্রচুর ইলিশ বাড়ির সবাইকে গিফট করবো। আর মায়ের হাতে শর্ষে ইলিশ রান্না করে খাবো।’

এই প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় কাজ করছেন কৌশানী মুখার্জি। সে প্রসঙ্গে তিনি আরটিভি নিউজকে জানান, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সিনেমায় আমার কাজ করা হচ্ছে। এটি রোমান্টিক আর কনটেন্ট বেজড সিনেমা। এখানে আমাকে একদম ঘরোয়া মেয়ের চরিত্রে দেখা যাবে। আমি বাবা-মায়ের একমাত্র মেয়ে। সেই আদরের জায়গা থেকেই প্রেমের অধ্যায়টা জীবনে শুরু হয়। আশা করছি, এই সিনেমাটির মাধ্যমে বাংলাদেশের সকলের মন জয় করতে পারবো।’

‘পিয়া রে’ সিনেমায় কৌশানীর সঙ্গে জুটি বেঁধেছেন এপার বাংলার নায়ক শান্ত খান। সিনেমাটি নিয়ে পরিচালক পূজন মজুমদারের অনেক প্ল্যানিং রয়েছে।

তিনি জানান, ‘খুব ভালো মানের একটা গল্প। একটা রিভেঞ্চ নিয়ে গল্পটা সাজানো হয়েছে। আমরা চাঁদপুরের চর এবং বাসাবাড়ির কয়েকটা স্পট সিলেক্ট করে গ্রামীণ দৃশ্যগুলো ফুটিয়ে তুলছি। এরপর গানসহ অন্যান্য কাজে হাত দিবো।’

সিনেমাটির সাফল্য কামনায় নির্মাতা জানান, ‘সিনেমাটি সফল করতে সকলের ভালোবাসা চাইছি।’

প্রসঙ্গত, ওপার বাংলার চিত্রনায়িকা কৌশানী মুখার্জি চাঁদপুরে এসে শুটিং করার বিষয়টি বেশ উপভোগ করছেন স্থানীয়রা। শুটিং দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক এলাকাবাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ