শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

পদ্মা সেতু চালু হতেই নামছে কয়েকশ বাস, বিনিয়োগ ৩শ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২

গৌরবের পদ্মা সেতু উদ্বোধনের দিনই শরীয়তপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কয়েকশ নতুন বাস নামানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যেই এসি ও নন-এসি মিলিয়ে প্রায় তিনশ কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে বলেও জানান শরীয়তপুরের ব্যবসায়ীরা।

বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র ও পরিবহন ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, ঢাকার কাছের জেলা শরীয়তপুর। কিন্তু পদ্মা পারের ঝুঁকি এড়াতে দুই জেলায় সরাসরি বাস বন্ধ রয়েছে প্রায় দুই দশক ধরে। সাধারণত নৌপথেই যাতায়াত করেন যাত্রীরা।

পদ্মা ট্রাভেলস নামে তার ১২টি বাস এখন ঢাকা-শিমুলিয়া রুটে পরীক্ষামূলকভাবে চলাচল করছে জানিয়ে এই পরিবহন ব্যবসায়ী জানান, পদ্মা সেতু উদ্বোধনের দিনেই তিনি তার যাত্রী পরিবহন সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু করতে চান।

শরীয়তপুর সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ জানান, চলতি মাসের ২৫ তারিখ সেতু উদ্বোধনের দিনই ঢাকা-শরীয়তপুর রুটে বাস নামানোর প্রস্তুতি নিয়েছেন তিনি।

সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু বেপারী বলেন, “পদ্মা সেতু হওয়ায় পরিবহন ব্যবসায়ীরা শরীয়তপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বেশকিছু বাস চালানোর জন্য প্রায় তিনশ কোটি টাকা বিনিয়োগ করেছেন।”

তিনি জানান, “শরীয়তপুর সুপার সার্ভিস, শরীয়তপুর ট্রান্সপোট, পদ্মা ট্রাভেলস, গ্লোরি এক্সপ্রেস-সহ বিভিন্ন প্রতিষ্ঠান এসি ও নন-এনি বাস কেনা শুরু করেছে। ইতোমধ্যে ভলভো, আইজার, অশোক লিলেন্ড, টাটা থেকে তারা এসব গাড়ি কিনছেন। শরীয়তপুর বাসস্ট্যান্ডসহ ঢাকার সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্কশপে চলছে নতুন এসব বাসের বডি প্রস্তুতের কাজ।”

‘শরীয়তপুর সুপার সার্ভিস প্রাইভেট কোম্পানি’ নামে একটি নতুন প্রতিষ্ঠান খোলা হয়েছে উল্লেখ করে সমিতির সভাপতি ফারুক আহম্মেদ বলেন, এই কোম্পানিটি ঢাকার সঙ্গে সরাসরি বাস সার্ভিস দিতে এসি ও নন-এসি মিলিয়ে ৫০টি বাস সংগ্রহ বা তৈরি করছে।

এছাড়া শরীয়তপুরের পরিবহন কোম্পানিগুলো প্রাথমিকভাবে প্রায় তিনশ বাস তৈরি করছে জানিয়ে ফারুক আহম্মেদ বলেন, “এসব বাস প্রতি খরচ পড়ছে ৭০ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। জেলা শহর ও বিভিন্ন উপজেলা থেকে ঢাকার যাত্রাবাড়ী, গুলিস্তান, মিরপুর, কমলাপুর, সায়েদাবাদ, নারায়ণগঞ্জ ও গাজীপুরে চলবে এইসব যাত্রীবাহী বাস।”

যাত্রীবাহী পরিবহন সেবার এসব খবর ছড়িয়ে পড়েছে শরীয়তপুরের আনাচে-কানাচে। এতে স্থানীয় যাত্রীদের পাশাপাশি বিশেষ আনন্দিত এ অঞ্চলের ব্যবসায়ীরা।

আলী আহমেদ নামে শরীয়তপুর জেলা শহরের একজন তেল ব্যবসায়ী সংবাদ মাধ্যমকে জানান, সপ্তাহে অন্তত চারবার তাকে পথের দুর্ভোগ পোহাতে হয় এবং জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে ঢাকায় যাতায়াত করতে হয়।

বিভিন্ন প্রতিষ্ঠানের তেল পরিবেশক এই ব্যবসায়ী বলেন, “এখন একইসঙ্গে সেতু এবং সরাসরি ভালো বাস চালু হলে দুই ঘণ্টাতেই নিরাপদে যেতে পারব বলে আশায় আছি।”

এছাড়া এই সেতু চালু হলে আন্তঃজেলা বাস সার্ভিসও চালু হবে বলে জানিয়েছেন শরীয়তপুর বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল।

এদিকে, বহুলালোচিত ও চর্চিত পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথেই দেশের অর্থনীতিতে দারুণ প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান।

তিনি বলেন, ‘পদ্মা সেতুর কারণে দুই শতাংশের ওপরে জিডিপি বাড়বে। এরইমধ্যে পরিবহন খাতসহ অন্য উন্নয়ন খাতে এর প্রভাব পড়তে শুরু করেছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ