শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত: সাময়িক বরখাস্ত স্টেশন মাস্টার

নিজস্ব প্রতিবেদক / ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত: সাময়িক বরখাস্ত স্টেশন মাস্টার, বন্ধ ছিল ট্রেন চলাচল

ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও মালবাহী ওয়াগন ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) ভোর ৪টার দিকে ঈশ্বরদী বাইপাসের দক্ষিণ পাশে রেল লাইনের ৫১ নম্বর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার পর ঈশ্বরদী বাইপাস স্টেশন মাস্টার বাবুল রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা।

লাইনচ্যুতির ফলে ঢাকা, রাজশাহী, দিনাজপুর ও খুলনার সঙ্গে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তবে তিন ঘণ্টা পর ঈশ্বরদী থেকে রেলওয়ের উদ্ধারকারী দল পৌঁছে ট্রেনটি লাইনে তুলে নিলে পুনরায় স্বাভাবিক হয় রেল চলাচল।

এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ও ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেন উভয়ের চলাচলে প্রায় আধা ঘণ্টা করে বিলম্ব হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ