শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

নোয়াখালীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি / ২৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশু শ্রেণির শিক্ষার্থীকে (৬) অচেতন করে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নুর মোহাম্মদ (৪০) উপজেলার পশ্চিম পরকোট গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম বলে জানা যায়।

শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার উপজেলার ৩নং পরকোর্ট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে শুক্রবার রাতে অভিযুক্ত আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই শিশু কিন্ডারগার্টেনে গেলে তাকে অচেতন করে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ভিকটিমের বর্ণনা অনুযায়ী সন্দেহজনক ভাবে নুর মোহাম্মদকে গ্রেফতার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শুক্রবার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ