শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

চলমান রমজানে বাজার তদারকি, নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখা। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় ও ক্রয় স্লিপ সংরক্ষণ না করায় ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চৌমুহনীর গোলাবাড়িয়ায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

ভোক্তা অধিকার অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রমজানে বাজার তদারকির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গোলাবাড়িয়া এলাকায় ভোক্তা অধিকারের ৩৮ ধারায় আল্লারদান ব্রয়লার ট্রেডার্সকে ৩হাজার টাকা, নিউ ব্রয়লার হাউজকে ৩ হাজার টাকা, নিজাম ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং ৪৫ ধারায় বিসমিল্লাহ্ পোল্ট্রিকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি আরও বলেন, অর্থদণ্ডের পাশাপাশি বাজারের অন্য দোকানি/প্রতিষ্ঠানের মালিককে সর্তক করা হয়েছে। রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখতে এ অভিযান চলমান থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ