শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২

নোয়াখালী প্রতিনিধি / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

নোয়াখালীর চাটখিল ও হাতিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ও সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নের বারইপড়া গ্রামের নূর ইসলাম মোল্লার ছেলে মো. শাহজাহান মোল্লা (৪৫) এবং হাতিয়া পৌরসভার গুল্লাখালি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে নিহা আক্তার (৭)।

নিহত নিহা গুল্লাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে বাড়িতে যাচ্ছিলেন শাহজাহান মোল্লা। পথে তার রিকশাটি মন্ডবি বেপরী বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির সিএনজি তার রিকশাটিকে সামনে থেকে চাপা দিলে গাড়ি দুটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে দুই চালকসহ আহত হন শাহজাহান।

পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতালে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

অপরদিকে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটির পর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা-নলচিরা সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন স্কুলছাত্রী নিহা আক্তার। বিদ্যালয় থেকে কিছু দূর যাওয়ার পর পেছন থেকে একটি দ্রুত গতির টমটম গাড়ি তাকে ধাক্কা দিলে সড়কে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিহাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িটি আটক করেছে। নিহতের মৃতদেহ হাসপাতালে রয়েছে, পরবর্তীতে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ