শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

নোয়াখালীতে চোরাই অটোরিকশাসহ গ্রেফতার ৯

নোয়াখালী প্রতিনিধি / ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে চারটি চোরাই অটোরিকশাসহ নয় আন্তঃজেলা চোরকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে আরও ১৫টি ব্যাটারী ও নগদ ১৬ হাজার টাকা জব্দ করা হয়েছে। রোববার (১৯ জুন) ভোরে চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও এসব মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- চৌমুহনী পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের মো. মঈন (৩২), মো. ফারুক (২৬), মো. সোহেল (৩৯), মো. পলাশ (৩৬), সোলাইমান ভুট্টো (৪০), মো. কামরুল হোসেন ওরফে টিপু (২৬), মো. শাহাদাত হোসেন রিপন (৪৫), মো. আহসানুজ্জামান ফয়সাল (৩৫), মো. আবদুর আরশাদ (২৯)।

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। এরা ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ আশাপাশে জেলায় ব্যাটারীচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চুরির সঙ্গে জড়িত। ভুক্তভোগী মো. গিয়াস উদ্দিনের মৌখিক অভিযোগের ভিত্তিতে রোববার ভোররাতে অভিযান চালিয়ে বাদির রিকশাসহ চারটি চোরাই অটোরিকশা, ব্যাটারী ও নগদ টাকা করে নয়জনকে গ্রেফতার করা হয়। চক্রের অপর সদস্য মোরশেদ পলাতক রয়েছে। তাদেরকে বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

বাদী মো. গিয়াস উদ্দিনের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ১৩ জুন (সোমবার) দুপুর ২টায় চৌমুহনী পৌরসভার ডেলটা গেইট থেকে বাদির অটোরিকশায় করে পলাতক আসামী মোরশেদ পৌরসভায় যান। পরে পৌরসভার সামনে থেকে আসামী মঈন বাদীর অটোরিকশায় উঠে আলীপুর কন্ট্রাক্টর মসজিদে যায়। সেখান থেকে মোরশেদসহ আসামিরা আবারও পৌরসভায় যাবেন বলে ভাড়া করেন। এসময় বাদি প্রকৃতির ডাকে টয়লেটে গেলে আসামিরা তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ