শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

নেত্রকোনার কেন্দুয়ায় ৩০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি আটক

নেত্রকোনা প্রতিনিধি / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি রেইডিং টিম কেন্দুয়া-আঠারবাড়িগামী পাকা সড়কের ইউসুফ আলী মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে।

এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি চালিয়ে ১৫টি পোটলায় মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ৫ লাখ টাকা মূল্যের সবুজ রঙের সিএনজিটিও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মো. আজগর আলীর ছেলে মো. কবির (৩৪), একই জেলার পাহাড়পুর ইউনিয়নের গিলামোড়া গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে মো. মনিরুল ইসলাম (২২), হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামের মো. মিজান মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (২৮) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ইলুলিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিন শেখের ছেলে মো. রিপন মিয়া (৪০)।

মো. নাজমুল হক আরও জানান, এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ