শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

দর্পণ ডেস্ক / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

অবশেষে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বুধবার (২২ জানুয়ারি) এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরআগে গত ২৩ নভেম্বর গুচ্ছ পদ্ধিতে ভর্তি পরীক্ষা থেকে সরে আসার প্রাথমিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

চূড়ান্ত সিদ্ধান্তে অফিস আদেশে বলা হয়, গত ২১ জানুয়ারি মঙ্গলবার রাত ৯টায় অনুষ্ঠিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। একাডেমিক কাউন্সিলের ৪৮-তম (জরুরি) সভায় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্মাতক (সম্মান)র ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অর্থাৎ নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করবে।

উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, আমরা গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই। ইতোমধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নোটিস আকারে জানিয়ে দিয়েছি। এর আগে আমরা এ নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। শিক্ষকেরা এ ব্যাপারে জোরালো সমর্থন দিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ