শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

বিসিবি সভাপতি, নির্বাচক থেকে টিম ম্যানেজমেন্ট- সবার কাছেই তথ্য ছিল নিউজিল্যান্ড সফরে যাবেন না সাকিব আল হাসান। ছুটি নিয়েছেন তিনি। তবে বাঁহাতি অলরাউন্ডারকে নিয়েই ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে নাম থাকলেও সাকিব নিউজিল্যান্ড সফরে যাবেন কিনা- তা নিয়ে থাকছে ধোঁয়াশা।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিউজিল্যান্ডের মাটিতে তাঁদের বিপক্ষে দুই টেস্টের জন্য ১৮ সদস্যের এ দল ঘোষণা করে বিসিবি।

যে দলে নেই চলমান টেস্টের দলে থাকা নাঈম হাসান ও রেজাউর রহমান রাজা। তবে গ্রোয়েন ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।

এছাড়াও ঢাকা টেস্টের স্কোয়াডে থাকা নাঈম শেখ অভিষেকের প্রতীক্ষা নিয়েই যাবেন নিউজিল্যান্ড সফরে। পাকিস্তান সিরিজে অভিষিক্ত ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়ও যাবেন তাসমান সাগর পাড়ের দ্বীপটিতে।

ঢাকা টেস্ট শেষ করে আগামী ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে টাইগাররা, জানিয়েছে বিসিবি। তাউরাঙ্গা ও ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টেস্ট ম্যাচ।

এর আগে মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছেন, নিউজিল্যান্ডে না যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব। কিন্তু লিখিত চিঠি চেয়েছেন বোর্ড সভাপতি।

বাংলাদেশ স্কোয়াড: 
মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসাইন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ