শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

নারী পর্যটক ধর্ষণ: আরও এক আসামি গ্রেপ্তার

কক্সবাজার ব্যুরো / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

কক্সবাজারে স্বামী-সন্তান নিয়ে বেড়াতে গিয়ে এক নারী পর্যটক ‘সংঘবদ্ধ ধর্ষণের’ শিকার হয়েছেন। এ ঘটনায় ইসরাফিল হুদা জয় (২৭) নামের আরও এক আসামিকে গ্রেফতার করেছে টুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভোররাতে অভিযান চালিয়ে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে এ তথ্য জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম রেঞ্চের অতিরিক্ত ডিআইজি মো: মোসলেম উদ্দিন।

ইসরাফিল হুদা জয় কক্সবাজার শহরের শফিউদ্দীনের ছেলে ও ঘটনার মূলহোতা আশিকের সহযোগী এবং এজাহারভূক্ত ৩নং আসামি।

ডিআইজি মোসলেম উদ্দিন বলেন, এ পর্যন্ত মূল অভিযুক্ত আশিকুল ইসলাম আশিকসহ এজাহারনামীয় তিনজন এবং ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন চারদিন এবং অন্য তিন আসামি দুই দিনের রিমান্ডে রয়েছে।

এর আগে রোববার মাদারীপুর থেকে র‌্যাব গ্রেফতার করে মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে।

গত ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে আসা ওই নারী পর্যটক ধর্ষণের শিকার হন। ওই নারীর ভাষ্য, ‘স্বামী-সন্তান নিয়ে ওইদিন সকালে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছেন। উঠেন শহরের হলিডে সী-ল্যান্ডের ২০১নং কক্ষে। বিকালে স্বামী-সন্তানকে নিয়ে লাবনি বিচে যান। রাতে হোটেলে ফেরার পথে এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগে। এতে স্বামীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে ওই যুবক। এতে বাধা দিলে তার সঙ্গেও তর্কে জড়ায় যুবক।

ওই সময় আরও দুই যুবক ঘটনাস্থলে এসে হাজির হয়। তারা স্বামী-সন্তানকে ইজিবাইকে তুলে দিয়ে ওই নারীকে আলাদা করে ফেলে। পরে ওই এলাকার একটি ঝুপড়ি ঘরে নিয়ে তিনজনে পালাক্রমে ধর্ষণ করে। এরপর স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে শহরের জিয়া গেস্ট ইন নামের একটি হোটেলে নিয়ে যায়।

এই ঘটনায় ধর্ষিতা নারীর স্বামী মামুন মিয়া বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আশিকুল ইসলাম আশিক, বাবু, জয় ও রিয়াজ উদ্দিনের নাম উল্লেখ করে আরও দুই তিন জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।

ওই মামলায় পুলিশ ও র‌্যাব পৃথক অভিযান চালিয়ে ৬ আসামিকে গ্রেপ্তার করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ