শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

নারীদের আরো যোগ্য ও দক্ষ হতে হবে: রাশিদা হামিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদেরকে আরো যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহধর্মিণী রাশিদা খানম।

তিনি বুধবার কিশোরগঞ্জের অষ্টগ্রামে সরকারি রোটারি কলেজের নব-নির্মিত ‘ফাস্ট লেডী রাশিদা হামিদ ছাত্রী নিবাস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন।

শিক্ষার প্রসারে বিশেষ করে মেয়েদের শিক্ষার উন্নয়নে সরকারের নানা কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, “এর ফলে দেশে নারী শিক্ষার হার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।”

রাশিদা হামিদ উল্লেখ করেন, মেয়েরা শিক্ষা, দীক্ষা, সামাজিক ,সাংস্কৃতিক কর্মকান্ডসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

রাশিদা খানম আশা করেন তারা নিজেদের আরো দক্ষ ও যোগ্য করে গড়ে তোলে আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে নেতৃত্ব দিবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিক, কলেজের অধ্যক্ষ মোস্তফা আরিফ খান, স্থানীয় জনপ্রতিনিধি ও  প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ