শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

নারায়ণগঞ্জ-কুমিল্লা রেললাইনের পরিকল্পনা রয়েছে: রেলমন্ত্রী

কুমিল্লা ব্যুরো / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা পর্যন্ত রেললাইন করার পরিকল্পনা রয়েছে সরকারের। গত তিন বছর মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। কিন্তু কুমিল্লার কেউ নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা রেললাইন করার বিষয়টি উত্থাপন করেননি। মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী। কুমিল্লার মানুষ চাইলে নারায়ণগঞ্জ-কুমিল্লা রেললাইন হয়ে যেতো। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব প্রায় ৭০কিলোমিটার কমে আসতো। কুমিল্লার মানুষ অনেক ভাগ্যবান। সারা পৃথিবীতে কুমিল্লার মানুষের বিচরণ রয়েছে। তারা চাইলে এক হয়ে কুমিল্লার উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

শনিবার আখাউড়া-লাকসাম ৭২ কিলোমিটার ডাবললাইন ডুয়েলগেজ প্রকল্পের কুমিল্লা-লাকসাম অংশের ২৪ কিলোমিটারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম অভিমুখী মহানগর এক্সপ্রেস ট্রেনটির মাধ্যমে ডুয়েলগেজের উদ্বোধন করা হয়। রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসেম, রেলপথ সচিব সেলিম রেজা, রেলওয়ের প্রধান প্রকৌশলী সুবক্ত গিন, ম্যাক্সের প্রধান প্রকৌশলী গোলাম আহমেদ ও মন্ত্রী পত্নী শাম্মি আক্তার।

মন্ত্রী আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন মানে সড়কপথের উন্নয়ন নয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বলতে সমন্বিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে বোঝায়। সরকার সমন্বিত উন্নয়ন ব্যবস্থার উন্নয়নের দিকে মনোনিবেশ করেছেন। মিটারগেজ ট্রেনের প্রয়োজনীয়তা কমে আসছে। তাই সারাদেশের রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর করা হবে। দোহাজারী থেকে কক্সবাজার ডুয়েলগেজ লাইনের কাজ চলছে। চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্তও ডুয়েলগেজ করা হবে। ২০১১ সালে রেলপথ মন্ত্রণালয় গঠনের পর থেকে রেলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। পদ্মা সেতুতে রেললাইন হচ্ছে, বঙ্গবন্ধু সেতুতে রেললাইন হয়েছে, খুলনা-মোংলা রেললাইন হয়েছে, ভাঙ্গা-মাওয়া সেতুতে রেললাইন হবে, মেট্রোরেলের কাজও শেষ হয়েছে। আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডাবললাইন ডুয়েলগেজের কাজ ২০২৩ সালের জুনের মধ্যে শেষ হবে। যার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী বলেন, একটা শক্তি আছে, যারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের সাথে আজ কেউ নেই। তাদের রাজনীতি পরিহাসের বস্তুতে পরিণত হয়েছে।

উল্লেখ্য, ৬ হাজার ৫০৫ কোটি টাকা ব্যয়ে আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার দীর্ঘ রেলপথটি ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করছে রেলওয়ে। যার মধ্যে কুমিল্লা থেকে জেলার লাকসাম জংশন পর্যন্ত ২৪ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। শনিবার উদ্বোধনের মধ্য দিয়ে চলাচলের জন্য তা খুলে দেয়া হয়। বাকি ৪৮ কিলোমিটারের কাজ চলমান রয়েছে। যা ২০২৩ সালের জুনের মধ্যে সম্পন্নের পরিকল্পনা রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ