শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ঈদ পুনর্মিলনীতে মিলিত হলেন সাংবাদিকরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি নুর আলম আকন্দ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক নিয়াজ মোঃ মুন্না, সাংবাদিক শাহাবুদ্দিন, সরে জমিন সাংবাদিক শাহাবুদ্দিন (মাই টিভি), সাংবাদিক মামুন, সাংবাদিক ফারুক মিদ্দা, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক বদিউজ্জামান সাগর, সাংবাদিক জমির আলী এবং সাংবাদিকা রুপা আক্তার ইন্নি (অগ্নিশিখা পত্রিকা)সহ আরও অনেকে।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, আন্তরিক ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ


এই ক্যাটাগরির আরো সংবাদ