শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ) স্বাগত র‍্যালী

মো: কামরুজ্জামান হারুন / ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী মাইজভান্ডারী নির্দেশে আঞ্জুমান রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া এবং  মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ৩ অক্টোবর সোমবার সকালে সোনারগাঁও থানা প্রাঙ্গণ থেকে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ) স্বাগত র‍্যালী শুরু হয়ে সোনারগাঁও উপজেলা প্রাঙ্গনে  গিয়ে শেষ হয়।


গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শত শত নবীর আশেক,প্রেমিক ,ব্যানার,ফেস্টুন, জাতীয় পতাকা, পাঁচ তারকা নিশানা ও সবুজ রঙের পতাকা নিয়ে  ওলামা মাশায়েখ, খলিফা বৃন্দ, আঞ্জুমান ও মইনীয়া যুব ফোরামের সদস্যরা জুলুশে অংশ নেন। এর আগে  উপজেলা অডিটোরিয়ামে  আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।


প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরাম কেন্দ্রীয আহ্বায়ক এবং ছেংগারচর পৌরসভার সহায়ক সদস্য খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন।

মোনাজাত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা মইনীয়া ওলামায়ে  মাশায়েখ ফোরামের সভাপতি খলিফা মাওলানা মমিনুল হক।

খলিফা শাহ মোঃ হানিফ মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক সাব্বির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ,মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি খলিফা শাহ মোঃ আবুল কাসেম, খলিফা শাহ মোঃ আব্দুল খালেক, খলিফা শাহ মোঃ রবিউল আউয়াল, সোনারগাঁও উপজেলা মইনীয়া যুব ফোরামের সভাপতি আবু সাঈদ মোহাম্মদ সালেক, শায়ের মোঃ রফিকুল ইসলাম, মুফতী জাকারীয়া হোসাইন, মাওলানা বেলায়ত হোসেন কাদেরী, মুফতী হোসাইন আল আমিন, মাওলানা ইমন হোসেন বাহারী, মাওলানা আতিকুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, হাফেজ কাউসার আহমেদ, সাংবাদিক কবির হোসেন সিপন, হাবিবুর রহমান প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ