শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের বন্দরে কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃদুল (২২) নামে এক ডকইয়ার্ড শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বন্দর থানার মাহমুদনগরস্থ কর্ণফুলী ডকইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।নিহত মৃদুল বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার কালাম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে ডকইয়ার্ড শ্রমিক মৃদুল জনৈক মুরাদ মিয়ার মালিকানাধীন ডকইয়ার্ডে কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে ডকইয়ার্ডের অন্য শ্রমিকরা আহতকে মুমূর্ষু অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডকইয়ার্ড শ্রমিক মৃদুলকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে বন্দর থানার ডিউটি অফিসার জানান, বিষয়টি আমার জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ