শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

নরসিংদীতে র‍্যাবের কাছে উদ্ধার করা অস্ত্র-গুলি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

শেখ হাসিনা সরকার পতনের পর রাজধানীর যাত্রাবাড়ির র‌্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়া বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গুলি নরসিংদী থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী। পরে সেগুলো র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্পে এসব হস্তান্তরের আয়োজন করা হয়। র‌্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ৫ আগস্ট শেখ রাসেল সেনানিবাস ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর জিহান উদ্দিন আহমেদ খানের নেতৃত্বে একটি টহল দল নরসিংদী আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা করে। তারা সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর যাত্রাবাড়ির র‌্যাব-১০ এর কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় তারা দেখতে পান যে অগণিত আন্দোলনকারী সাধারণ ছাত্র ও জনসাধারণ র‌্যাব ১০ এর সদর দপ্তরে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতারাজ চালাচ্ছে। এ সময় মেজর জিহান উদ্দিন আহমেদ খানের আদেশে টহল দলটি র‌্যাব কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ রোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে লুটকৃত অস্ত্র উদ্ধারে তাৎক্ষণিক স্পেশাল অভিযান চালানো হয়। অভিযানে ছয়জন আহত র‌্যাব সদস্যকে উদ্ধার করা হয়।

এছাড়া সেখান থেকে লুট হওয়া নাইন মিমি পিকে ১৯টি, নাইন মিমি এআরএস চারটি, এসএমজি ছয়টি, শর্টগান ১৬টি, অ্যান্টি রাওট গান ১৫টিসহ ৬০টি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ক্যাটাগরির চার হাজার রাউন্ড গুলি ও ৭০টি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তা নরসিংদী আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়। এরপর সোমবার সকালে সেসব অস্ত্র, গুলি ও ম্যাগাজিন নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব পিএসসি  র‌্যাব-১০ এর এএসপি এম জে সোহেলের কাছে কাছে হস্তান্তর করেন।

এ সময় নরসিংদী আর্মি ক্যাম্পে মোতায়েনরত ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন মোহাম্মদ রকিবুল আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট সারোয়ার আলম, সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাসহ র‌্যাব সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ