শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

নবীনগরে সংঘর্ষ: রিফাত বাহিনীর প্রধান রিফাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারের বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত হওয়ার ঘটনায় র‌্যাব-৯ (সিপিসি-১) প্রধান অভিযুক্ত রিফাতকে গ্রেফতার করেছে। সোমবার ভোরে জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচরের খোসকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারের সময় রিফাতের কাছ থেকে একটি অবৈধ বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড তাঁজা বুলেট উদ্ধার করা হয়েছে। তার সহযোগী লিমানকেও গ্রেফতার করা হয়েছে। রিফাতের বিরুদ্ধে ডাকাতি, হত্যাচেষ্টা ও বিস্ফোরকসহ ৬টি মামলা রয়েছে।

র‌্যাব-৯ কমান্ডার মোঃ নুরনবী জানান, নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামের গণিশাহ মাজারের আধিপত্য নিয়ে রিফাত বাহিনী ও শিপন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ১ নভেম্বর গণিশাহ মাজারের পাশে একটি হোটেলে শিপনের ওপর গুলি চালানোর সময় শিপন ও হোটেল কর্মচারী ইয়াছিন ও নূর আলম গুলিবিদ্ধ হন। শিপন ও ইয়াছিন পরবর্তীতে হাসপাতালে মারা যান।

র‌্যাব জানিয়েছে, রিফাতের দেওয়া তথ্য অনুযায়ী তার ঘনিষ্ঠ সহযোগী লিমানকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্য আসামী ও অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ