শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

নবম-দশম শ্রেণিতে বিভাগ থাকছে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
ফাইল ছবি

নতুন কারিকুলামে নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ থাকছে না বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মুজিববর্ষ উপলক্ষে বসা সংসদের বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার সংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল পাসের প্রক্রিয়ায় বিরোধী দলের বিভিন্ন প্রস্তাব নিয়ে জবাব দেয়ার সময় মন্ত্রী একথা জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আপনারা জানেন যে আমাদের কারিকুলামের পুরো পর্যালোচনা হচ্ছে। খুব শিগগিরিই চূড়ান্ত রূপটি প্রকাশ করব।

তিনি বলেন, নবম-দশম শ্রেণিতে আমরা আর বিজ্ঞান, মানবিক ও ব্যবসা- এই তিন বিভাগ রাখছি না। শিক্ষার্থীরা সব ধরনের শিক্ষা নিয়ে স্কুলের ১০টি বছর শেষ করবে। নতুন পাঠ্যক্রম মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে তৈরি করা হচ্ছে বলে জানান দীপু মনি।

এর আগে গত ২৭ জানুয়ারি সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে মাধ্যমিক স্তরের নবম-দশম শ্রেণিতে গ্রুপ বা বিভাগ না রাখার চিন্তা ভাবনা চলছে।

সেদিন শিক্ষামন্ত্রী বলেছিলেন, দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থী একই বিষয়ের ওপর শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভিতকে মজবুত করবে। একাদশ শ্রেণি থেকে গ্রুপ বা বিভাগ ভিত্তিক লেখাপড়ার সুযোগ থাকবে। শিক্ষামন্ত্রী আরও বলেছিলেন, তথ্য অধিকার আইন বিষয়ক বিষয়বস্তু ৮ম শ্রেণিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ৯ম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ