শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

নন্দীগ্রামে ইউপি চেয়ারম্যান সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

বগুড়ার নন্দীগ্রামে, ৩নং ভাটরা ইউনিয়নের কুমিড়া পুন্ডিত পুকুর উচ্চ বিদ্যালয়ে বই বিতরন অনুষ্ঠানে হামলা ও ৩জন আহত হওয়ার ঘটনায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোরশেদুল বারী সহ ১৩ জনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের হয়েছে।

শনিবার (২ জানুয়ারী) রাত ৯টায় আহত চিকিৎসাধীন সাবেক ইউপি সদস্য বেলাল হোসেনের ছেলে মোঃ তহিদুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

ঘটনা সূত্রে জানাযায়, কুমিড়া পুন্ডিত পুকুর উচ্চ বিদ্যালয়ের কমিটির মেয়াদ শেষ হওয়ায় বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতির সুপারিশে এডহক কুমিটির অনুমোদন দেয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, আর ব্রিকুঞ্চি গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মোঃ মজনুর রহমানকে এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়। কিন্তু মজনুর রহমানের বড় ভাই বর্তমান ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী ও তার সমর্থকরা উক্ত এডহক কমিটিকে অবৈধ দাবী করে আসছিল। এরই ধাবাবাহিকতায় ঘটনার দিন স্কুলের বই বিতরন অনুষ্ঠানে চেয়ারম্যানের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে আর এই হামলায় ৩জন গুরুতর আহত হয়।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, উক্ত ঘটনায় ১৩জনকে আসামী করে এবং ২০/৩০ জনকে অগ্যাত নামা আসামী করে মামলা হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ