শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

নতুন সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবছেন ইলন মাস্ক

আইটি ডেস্ক / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

গাড়ি ও রকেট বানিয়েই ক্ষান্ত দিচ্ছেন না বিশ্বের শীর্ষ ধনী এই প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী ইলন মাস্ক। এবার নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনতে যাচ্ছেন তিনি। রবিবার তার এক টুইটের পর বিষয়টি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এক টুইটার ব্যবহারকারী ইলন মাস্ককে নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে প্রশ্ন করলে- অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করছেন বলে জানান। খবর রয়টার্সের।

যদিও এর দু’দিন আগে সোশ্যাল মিডিয়া ও তার নীতির সমালোচনা করেন এই বিলিওনিয়ার। গত শুক্রবার একটি টুইটার পোলে অংশ নেন তিনি। টুইটার বাকস্বাধীনতার নীতি মেনে চলে কি না, এই বিষয়ে ‘না’ বলেই মত দিয়েছিলেন ইলন। সেই সঙ্গে সেটি শেয়ার করে লেখেন, ‘এই ভোটের ফলাফল গুরুত্বপূর্ণ। সতর্ক হয়ে ভোট দিন। ’ এরপর রবিবার ইলন মাস্কের এমন ঘোষণা আলোচনার সৃষ্টি হয়েছে।

বারবার টুইটার, ফেসবুক ও ইউটিউবের মতো মাধ্যমগুলোতে অভিযোগ উঠেছে বাকস্বাধীনতা খর্ব করার। মনে করা হচ্ছে, ইলন মাস্ক যদি শেষ পর্যন্ত ওই প্ল্যাটফর্মটি আনেন, সেখানে হয়তো ইউজারদের বেশি বাকস্বাধীনতা দেওয়ার দিকেই জোর দেওয়া হবে। এখন তিনি যদি সত্যিই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে আসেন- তাহলে তা জাকারবার্গকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন ‍উঠেছে।

কেউ কেউ মনে করছেন, জাকারবার্গকে চ্যালেঞ্জ দিয়ে নতুন সোশ্যাল মিডিয়া আনছেন ইলন মাস্ক। এদিকে, ডোনাল্ড ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’, টুইটারের প্রতিদ্বন্দ্বী ‘গেটার’, ‘পারলার’ এবং ভিডিও সাইট ‘রাম্বল’; এদের কোনোটিই এখনো মূলধারার সামাজিক মাধ্যমগুলোর কাতারে জায়গা করতে পারেনি


এই ক্যাটাগরির আরো সংবাদ