শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

‘নগদ’ নিয়ে এল লাভ ক্যালকুলেটর

বাণিজ্য ডেস্ক / ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ নিয়ে এলো লাভ ক্যালকুলেটর। ‘নগদ’ গ্রাহক অথবা যার ‘নগদ’ অ্যাকাউন্ট নেই, যে কেউই লাভ ক্যালকুলেটরের মাধ্যমে অন্যান্য অপারেটরের তুলনায় ‘নগদ’ ব্যবহার করে লাভের হিসাব করতে পারবেন।

সম্প্রতি ‘নগদ’-এর ওয়েবসাইটে লাভ ক্যালকুলেটর সংযুক্ত করা হয়। যেখানে একজন ব্যক্তি কয়েকটি ধাপ অনুসরণ করে বাৎসরিক ‘নগদ’ ব্যবহারে কত লাভ হয় তা হিসাব করতে পারবেন। সেন্ড মানি, মোবাইল রিচার্জ অথবা ক্যাশ আউটসহ যে লেনদেনই হোক না কেন, গ্রাহক ‘নগদ’ ব্যবহারে বেশি লাভ পেয়ে থাকেন। ক্যালকুলেটরে গ্রাহক তার মাসিক লেনদেনের তথ্য দিলে পুরো এক বছরে কত বেশি লাভ হবে, তা দেখিয়ে দেয়। ‘নগদ’র প্রদেয় সার্ভিস এবং অফারের ভিত্তিতে এই লাভের হিসাব করা হয়েছে।

ক্যাম্পেইনটি শুরু হওয়ার তারিখ থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত পুরস্কার পাওয়া যাবে। লাভ ক্যালকুলেটরে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি মিনিটের প্রথমজন ১০ টাকা পুরস্কার হিসেবে পাবেন, যা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের নম্বরে চলে যাবে। যদি কারও ‘নগদ’ অ্যাকাউন্ট না থাকে, তাহলে অ্যাকাউন্ট খোলার পর তিনি পুরস্কার গ্রহণ করতে পারবেন। একজন অংশগ্রহণকারী মাসে একবারই পুরস্কার জিততে পারবেন।

এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘লাভ ক্যালকুলেটরের মাধ্যমে মানুষ খুব সহজেই দেখতে পারবে ‘নগদ’ ব্যবহারে ঠিক কতটুকু লাভ বেশি হচ্ছে। এমনিতেও সাড়ে পাঁচ কোটি মানুষ দেশি ‘নগদ’-এর ওপর আস্থা রেখেছেন, সেই আস্থার সঙ্গে তুলনামূলকভাবে ‘নগদ’-এ লাভের হিসাবটি সবার জানা থাকলে মানুষ লেনদেনে আরও আগ্রহী হবে।’

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ‘নগদ’-এর হটলাইন ১৬১৬৭ নম্বরে ফোন করে অথবা ভেরিফায়েড ফেসবুক পেইজে বিস্তারিত জানতে পারবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ