শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

নকল ওষুধ প্রতিরোধে কেমিস্টদের ভূমিকা রাখতে হবে

চট্টগ্রাম ব্যুরো / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
ফাইল ছবি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ওষুধ শিল্প দেশের গুরুত্বপূর্ণ একটি সেবা শিল্প। এই শিল্পের সঙ্গে একদিকে যেমন মানুষের জীবনের নিশ্চয়তা জড়িত, অন্যদিকে আছে সংশ্লিষ্ট খাতের ভাবমূর্তি। সুতরাং ওষুধ শিল্পখাতের সংশ্লিষ্ট কেমিস্ট ও ড্রাগিস্ট সমাজকে এই বিষয়টি বিবেচনায় রেখে পথ চলতে হবে।

শুক্রবার দুপুরে পতেঙ্গা বোট ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলার উদ্যোগে কেমিস্ট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সম্প্রতি দেশে নকল ওষুধের কালো বাণিজ্য বিস্তার লাভ করেছে বলে অভিযোগ উঠেছে। নকল ওষুধ ব্যবসা প্রসারের সঙ্গে কিন্তু ওষুধ ব্যবসায়ীদেরও সম্পর্ক রয়েছে। অসাধু ব্যবসায়ীদের একটি চক্র এসব নকল ওষুধ বাজারে বিপণন করছে। এদের কারণে দেশের সুস্থ সৎ ব্যবসায়ীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই নকল ওষুধের বাজার প্রতিরোধে ড্রাগিস্টদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।

বিসিডিএস চট্টগ্রাম জেলার সভাপতি সমীর শিকদারের সভাপতিত্বে ও সহসভাপতি আশীষ কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী, বিসিডিএস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. শাহজালাল বাচ্চু, আবদুল হাই, মনির আহমেদ মনা, জাকের হোসেন রনি, খন্দকার মারুফ এলাহি, মো. আবদুর কাদের, সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি মো. নুরুল গণি, মহসীন উদ্দিন আহমদ চৌধুরী, সদস্য জাকির হোসাইন প্রমুখ।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ড্রাগিস্টদের প্রতি আমার অনুরোধ, দেশে নকল ওষুধের বাজার প্রতিরোধে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নকল ওষুধ বিপণনকারী অসাধু ব্যবসায়ীদের আপনারা চিহ্নিত করার উদ্যোগ নিন। এদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে তথ্য দিন। এ অসাধু চক্রের কর্মকাণ্ড বন্ধ না হলে দেশের ওষুধ শিল্পখাতের বিপর্যয় ও সরকারের ভাবমূর্তি বিনষ্ট হওয়ার শঙ্কা থেকে যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ