শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

ধেয়ে আসছে গ্রহাণু ‘অ্যাপোফিস’

আইটি ডেস্ক / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
প্রতিকী ছবি

গতি বাড়িয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু ‘অ্যাপোফিস’।  ইউনিভার্সিটি অব হাওয়াই ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রনমি-র বিজ্ঞানীরা জানিয়েছেন, অ্যাপোফিস-এর গতি বহু গুণ বেড়ে গিয়েছে। তাঁদের দাবি, যে গতিতে গ্রহাণুটি ধেয়ে আসছে তাতে ২০৬৮-তে  ধাক্কা লাগবে পৃথিবীর সঙ্গে।

মিশরীয় দেবতা যাকে ‘গড অব কেওস’ বলা হয়, তার নামানুসারেই গ্রহাণুর নামকরণ করা হয়েছে। আয়তনে তিনটে প্রমাণ মাপের ফুটবল মাঠের সমান এই গ্রহাণু। ৮ কোটি ৮০ লক্ষ টন টিএনটি বিস্ফোরণে যে শক্তি নির্গত হয়, এই গ্রহাণুর ধাক্কায় তেমনই শক্তি উত্পন্ন হবে বলে ধারণা বিজ্ঞানীদের। শুধু তাই নয়, এর ধ্বংস ক্ষমতা হিরোশিমায় ফেলা পরমাণু বোমার ধ্বংস ক্ষমতার চেয়ে ৬৫ হাজার গুণ বেশি।

২০০৪-এ এই গ্রহাণুটি আবিষ্কৃত হয়। তখন থেকেই গ্রহাণুটির গতি-প্রকৃতির উপর নজরদারি চালাচ্ছেন ইউনিভার্সিটি অব হাওয়াই ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রনমি-র বিজ্ঞানীরা। তাঁদের মধ্যে অন্যতম ডেভ থোলেন। তিনি জানান, এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েক বার গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে পৃথিবী। ২০২৯-এর ১৩ এপ্রিল অ্যাপোফিস পৃথিবীর এত কাছাকাছি চলে আসবে যে এটাকে খালি চোখেই দেখা যাবে বলে দাবি করেছেন থোলেন। তবে সে সময় পৃথিবীর সঙ্গে অ্যাপোফিস-এর সংঘর্ষ হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ