শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

দ্বিতীয়বারের মতো আইসিসির মাস সেরা সাকিব

স্পোর্টস ডেস্ক / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানকে হটিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার নিজের করে নিয়েছেন তিনি।

২০২১ সালের জুলাইয়ে প্রথমবার তিনি এই পুরস্কার পেয়েছিলেন।

বুধবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে সাকিবকে মাস সেরা হিসেবে ঘোষণা করে আইসিসি। মার্চে সব মিলিয়ে ১২ ম্যাচ খেলে ৩৫৩ রান ও ১৫ উইকেট নিয়ে এই পুরস্কার নিজের করে নেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।

মার্চ মাসজুড়ে পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়া বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। নিয়েছেন ৪ উইকেট; হয়েছেন ম্যাচসেরাও।

পরে টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। সেখানে অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি সাকিব উইকেট পান তিন ম্যাচের সবগুলোতেই।

ইংল্যান্ডের বিপক্ষে সেই ফর্ম আয়ারল্যান্ড সিরিজেও টেনে আনেন সাকিব। প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলেন তিনি। তারপর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শিকার করেন ৫ উইকেট। এর আগে ব্যাট হাতে ২৪ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।


এই ক্যাটাগরির আরো সংবাদ