শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

দেশে আসছে বিদ্যুৎচালিত গাড়ি

দর্পণ প্রতিবেদন / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

তেল, পেট্রোল ও গ্যাসচালিত যানবাহনের পর এবার দেশে বিদ্যুৎচালিত গাড়ি আনতে নীতিমালা হচ্ছে। বিদ্যুৎচালিত যানবাহন আমদানি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নীতিমালা তৈরির নির্দেশনা দেয়া হয়।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, দেশে বিদ্যুৎচালিত গাড়ি আমদানির পর সেগুলোর চার্জিং স্টেশন কোথায় হবে, কেমন হবে এবং ট্যারিফ নির্ধারণের বিষয়ে প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। কারণ চার্জিং স্টেশন সংকট হলে নির্ধারিত দূরত্বের পর গাড়ি চলবে না। এতে করে বিদ্যুৎচালিত গাড়ি নিয়ে বিপাকে পড়বেন গ্রাহকরা। এসব সমস্যা সমাধানে বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে।

বৈদ্যুতিক গাড়ি আমদানি সংক্রান্ত একটি অনলাইন আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশে বৈদ্যুতিক যানবাহন আমদানি করা হলে তা চার্জিং নীতিমালা গ্রাহকবান্ধব হতে হবে। কারণ এখন বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ি অন্যতম আলোচনার বিষয় হয়েছে।

বৈদ্যুতিক যান চার্জিং বিষয়ক নির্দেশিকা বিষয়ক ভার্চ্যুয়াল সভায় সভাপতির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিশ্বজুড়ে আলোচিত বিষয় পরিবেশ। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৈদ্যুতিক গাড়ির উত্থান উত্তরোত্তর বৃদ্ধি পাবে। প্রত্যেকটি বিতরণ কোম্পানিতে বৈদ্যুতিক যান চার্জিং বিষয়ক টিম রাখার নির্দেশ দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

পেট্রোলচালিত গাড়ি ১ হাজার কিলোমিটারে ৫ হাজার ৩৭৫ টাকা খরচ হলেও বৈদ্যুতিক গাড়িতে ১ হাজার ২৫০ টাকা খরচ হবে। বৈদ্যুতিক যানবাহনের রেজিস্ট্রেশনের কাজ চলমান বলে জানান বিআরটিএ-র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল-এর চেয়ারম্যান (সচিব) সত্যজিত কর্মকার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ