শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি হলো প্রথম চালানের ৩৭.৪৬ টন ইলিশ

নিজস্ব প্রতিবেদক / ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ রপ্তানি করা হয়েছে ভারতে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৮টি ট্রাকে করে এই ইলিশ মাছ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন।

সূত্র জানায়, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রথম চালানের ইলিশ আমদানি করেছে। এই প্রতিষ্ঠানগুলো হলো: ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল এবং আর জে ইন্টারন্যাশনাল। অপরদিকে বাংলাদেশ থেকে ৬টি প্রতিষ্ঠান প্রথম চালানের ৩৭.৪৬ টন ইলিশ রপ্তানি করেছে। রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো হলো: সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস ট্রেডার্স এবং লাকী ট্রেডিং।

বাংলাদেশ সরকার এই বছরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে মোট ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এর মধ্যে ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে—একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ জুড়ে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজার আগে ভারতীয় ভোজনরসিকরা পদ্মার ইলিশের স্বাদ উপভোগ করতে পারবে।

গত বছর সরকার ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল, কিন্তু বাস্তবে রপ্তানি হয়েছে মাত্র ১,৩০৬.৮১৩ মেট্রিক টন। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি আদেশ অনুযায়ী ৪৪ শতাংশ ইলিশ ভারতে গেছে। তবে মাছের সংকট ও অতিরিক্ত মূল্যের কারণে সব অনুমোদিত মাছ রপ্তানি করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বিশ্বাস ট্রেডার্স-এর স্বত্তাধিকারী নূরুল আমিন বিশ্বাস।


এই ক্যাটাগরির আরো সংবাদ