শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

দুবাইয়ের ক্রীড়া দূত হলেন সানিয়া মির্জা

স্পোর্টস ডেস্ক / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ভারতের কিংবদন্তি টেনিস তারকা সানিয়া মির্জাকে স্পোর্টস অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছে দুবাই স্পোর্টস কাউন্সিল। এই অবিশ্বাস্য সুযোগের জন্য দুবাই স্পোর্টস কাউন্সিলকে ধন্যবাদ জানিয়েছেন সানিয়া।

মিউজিয়াম অফ দ্য ফিউচার অনুষ্ঠানে ‘দুবাই স্পোর্টস রিট্রিট’ এ ঘোষণা দেয়।

টেনিসে বিশ্বব্যাপীই খ্যাতি কুড়িয়েছেন সানিয়া। ভারতের হয়ে ছয়বার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছেন। মহিলা ডাবলসেও এক সময় নাম্বার ওয়ানে ছিলেন সানিয়া।

তাকে এবার নিজেদের স্পোর্টসের প্রচারণার স্বার্থে অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে দুবাই।

দুবাই স্পোর্টস কাউন্সিলের কাছ থেকে এমন দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন সানিয়া। খুশির এই সংবাদটি নিজের ইনস্টাগ্রাম অনুসারীদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন ভারতীয় এই কিংবদন্তি।

অনুসারীদের উদ্দেশ্য সানিয়া লিখেছেন, ‘দুবাইয়ের ক্রীড়া দূত হতে পেরে আমি সম্মানিত এবং কৃতজ্ঞ! দুবাই স্পোর্টস কাউন্সিলকে এই অবিশ্বাস্য সুযোগের জন্য ধন্যবাদ।’

খেলাধুলার উৎকর্ষতা বৃদ্ধি, প্রচার এবং স্বাস্থ্যকর জীবনধারা নিয়ে দুবাইয়ের দৃষ্টিভঙ্গির অংশ হিসাবে সানিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ এই ইভেন্টে ইউএফসি চ্যাম্পিয়ন খাবিব নুরমাগোমেদভ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংসহ বেশ কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় দুবাই স্পোর্টস কাউন্সিল। এরপর থেকে খেলাধুলার কেন্দ্র হিসাবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর খ্যাতিকে শক্তিশালী করা, স্থানীয় স্পোর্টস ক্লাবগুলির তত্ত্বাবধান করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শারীরিক ক্রিয়াকলাপের প্রচার করে আসছে প্রতিষ্ঠানটি।

সেই প্রচারণায় যুবকদের অনুপ্রাণিত করতেই সানিয়ার মতো কিংবদন্তির খ্যাতিকে কাজে লাগাতে চায় দুবাই স্পোর্টস কাউন্সিল।

এক বিবৃতিতে, দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, ‘ইভেন্টে আলোচনা করা এবং অন্তর্দৃষ্টিগুলো খেলাধুলার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে, আমাদের ক্লাবগুলোর অর্জনকে উন্নত করতে এবং স্থানীয় প্রতিভাকে লালন করতে সাহায্য করবে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ