শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

দেশের পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সব ধরনের সূচক ছিল ঊর্ধ্বমুখি। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।  ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৮ কোটি ৩৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৪ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ৩৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২০টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৬১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক দশমিক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪০৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০১টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৭ লাখ টাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ