শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপ নিষিদ্ধ করছে গুগল

আইটি ডেস্ক / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

আইনি জটিলতায় যাতে না জড়াতে হয়, সে জন্য থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপকে নিষিদ্ধ করবে গুগল। মে মাসের ১১ তারিখের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। তবে এটি এখনও নিশ্চিত নয় যে বিদ্যমান কল রেকর্ডার অ্যাপগুলো প্লেস্টোর থেকে সরিয়ে ফেলা হবে কি না।

প্রতিষ্ঠানটি জানায়, ফোনে কল রেকর্ড করার নিজস্ব সফটওয়্যার না থাকলে বাইরের কোনো অ্যাপ নতুন করে ডাউনলোড করে কথোপকথন রেকর্ড করা যাবে না। সম্প্রতি এসব অ্যাপ ব্যবহার হচ্ছে মূলত নির্দিষ্ট প্রতিবন্ধীদের জন্য অ্যাকসিসিবিলিটি এপিআই ব্যবহার করে।

দীর্ঘদিন ধরেই এই ধরনের অ্যাপ নিয়ে আপত্তি করে আসছিল গুগল। অ্যান্ড্রয়েডের দশম রূপটি আসার পর গুগল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয় যে, গ্রাহকদের গোপনীয়তা ও সুরক্ষার কথা মাথায় রেখে কল রেকর্ড করার এই ব্যবস্থা বন্ধ করে দেবে।

বেশ কিছু দেশে ব্যক্তি স্বাধীনতা ও গোপনীয়তার কথা মাথায় রেখে ফোনের কথোপকথন রেকর্ড করা আইনত নিষিদ্ধ। ফলে ওই দেশগুলিতে গোটা বিষয়টি নিয়ে বেশ কিছু দিন ধরেই নানান আইনি জটিলতায় জড়িয়ে ছিল গুগল।

এ সুবিধা অ্যান্ড্রয়েড ৬ এ সম্পূর্ণ ব্লক ছিল। আবার অ্যান্ড্রয়েড ১০ এ রেকর্ডিংয়ের জন্য মাইক্রোফোনের কোনো অনুমোদন থাকবে না।

একটি ওয়েবিনার ভিডিওতে এমনটি জানিয়েছে গুগল। সেখানে জানানো হয়, দূরবর্তী যোগাযোগের ক্ষেত্রে যেখানে অপর প্রান্তে থাকা ব্যক্তি জানতে পারছে না যে তার কল রেকর্ড হচ্ছে। তবে গুগলের ডায়ালার অ্যাপ যেমন গুগল ফোন এবং এমআই ডায়ালার এর নেটিভ কল রেকর্ডিং ফাংশন এর বাইরে থাকবে।

তবে শাওমি, স্যামসং, ওয়ান প্লাস ও অপ্পোর মতো মোবাইল নির্মাতা সংস্থাগুলির নিজস্ব কল রেকর্ড করার ব্যবস্থা রয়েছে। তাই এ ফোনগুলিতে এই পরিষেবা ১১ মে’র পরেও স্বাভাবিক ভাবেই কাজ করবে। খবর- আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ