শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

তিস্তার জল বণ্টন ও সীমান্ত হত্যা বন্ধে ভারত প্রতিশ্রুতি রক্ষা করছে না: সাইফুদ্দীন

ইসতিয়াক জামান নাফিজ / ৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

বাংলাদেশ সুপ্রিম পার্টি’র চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান প্রত্যেক বাংলাদেশী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বাংলাদেশের ও ভারতের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতার কোন বিকল্প নেই। কিন্তু তিস্তার জলবণ্টন ও সীমান্ত হত্যা বিষয়ে ভারতের প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা দেখছি না। এটা অত্যন্ত হতাশাজনক।

তিনি বলেন,তিস্তার জলবণ্টনের ওপর নির্ভর করছে উত্তরাঞ্চলের অন্তত ২ কোটি মানুষের জীবন। দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প, “তিস্তা সেচ প্রকল্প”র জন্য ১০ হাজার কিউসেক আর নদীর ন্যূনতম ধারা ধরে রাখতে ৪ হাজার কিউসেক পানি প্রয়োজন । অথচ দুই-তিন হাজার কিউসেক পানির নিশ্চয়তাও নেই। উজানে ভারতের এক তরফা পানি প্রত্যাহারের ফলে তিস্তা সেচ প্রকল্পের ১ লাখ ১১ হাজার হেক্টর আবাদযোগ্য এলাকা কমতে কমতে ঠেকেছে ৫০ হাজার হেক্টরে। ফলে উত্তরাঞ্চল ক্রমাগত মরুভূমি হতে শুরু করেছে।এ অঞ্চলে বন্যা ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মানবাধিকার সংস্থার মতে, ২০০০-২০১৯ মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে কমপক্ষে ১,১৮৫ বাংলাদেশিকে গুলি বা নির্যাতন করে হত্যা করেছে বি.এস.এফ.।
এটা কখনো বন্ধুপ্রতিম দেশের আচরণ হতে পারে না। সীমান্তে কেউ আইন লঙ্ঘন করলে, নিয়মতান্ত্রিকভাবে তার বিচার হতে হবে। এভাবে নির্বিচারে হত্যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরো বলেন, সীমান্তে হত্যা বন্ধে ভারতের প্রতিশ্রুতি রক্ষায় চাপ বাড়াতে হবে এবং এ পর্যন্ত নির্বাচারে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

২৭শে মার্চ চট্টগামের হাটাহাজারীর ফতেপুর দারুল মোস্তফা মডেল মাদ্রাসা ৬ ষ্ঠ বাষিক সভা ,পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) এবং পবিত্র শব-ই-বরাত এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আলহাজ্ব নুরুল ইসলাম পুতুল এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন মূফতি সোলায়মান আনসারী। প্রধান আলোচক ছিলেন মওলানা ওমায়ইর রেজবী , মূফতি আব্দুল ওয়াজেদ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ