শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

তামিমের সিংহাসন ছিনিয়ে নিলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তিনি। বলা ভালো, বাংলাদেশ ক্রিকেটের সোনালী অধ্যায়টা যে বিখ্যাত পঞ্চপাণ্ডবের হাত ধরে রচিত হয়েছে, তাদের অন্যতম তিনি। মাশরাফি ও মাহমুদউল্লাহর বিদায়ে এখনও অবশ্য তামিম-সাকিবের সঙ্গে টিকে আছেন তিনিও।

বলছিলাম, মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের কথা। তামিম-সাকিবের সঙ্গে নিজেদের মধ্যেই শ্রেষ্ঠত্বের লড়াইটা নিয়মিত চলতে থাকে তিন বন্ধুর। তাঁদের এই ‘সুস্থ প্রতিযোগিতা’টা অবশ্য দীর্ঘদিন ধরেই বর্তমান।

এই যেমন- এবার সাদা পোশাকে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন মুশফিকুর রহিম। তিনি টপকে গেলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে।

পাকিস্তানের বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসেই মাইলফলকটা নিজের দখলে নিলেন মুশফিক। অবশ্য চোট না পেলে তামিম ইকবালও খেলতেন এই টেস্টে। সেক্ষেত্রে হয়তো এটা ভিন্ন মাত্রাই পেত।

যাইহোক, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৮ম সেঞ্চুরির খুব কাছে গিয়েও ৯১ রানে আউট হওয়ায় তামিমকে তখন আর টপকানো হয়নি মুশফিকের। দ্বিতীয় ইনিংসে ৪৪ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল যখন ফের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন, তখন ব্যাট করতে নেমে এই কীর্তি গড়েন মুশফিক। দিনশেষে তিনি অপরাজিত ১২ রানে।

আর এতেই তিনি টপকে গেছেন তামিমকে। টাইগারদের হয়ে টেস্টে ৭৬ ম্যাচে ১৪০ ইনিংস খেলে মুশফিকের সংগ্রহ এখনও পর্যন্ত ৪ হাজার ৭৯৯ রান। গড় ৩৭.৩৯।

আপাতত তাঁর থেকে ১০ রান পিছিয়ে পড়েছেন বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল। তাঁর সংগ্রহ ৪ হাজার ৭৮৮। ৬৪ ম্যাচে ১২৩ ইনিংসে ব্যাট করে এই রান করেছেন তামিম।

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫৮ ম্যাচের ১০৭ ইনিংসে ৩৯.৩৩ গড়ে তাঁর নামের পাশে রয়েছে ৩ হাজার ৯৩৩ রান। দ্বিতীয় টেস্টেই হয়তো মাঠে দেখা যেতে তামিম-সাকিবকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ