শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

তামিমের কাছে হারল রাজশাহী

স্পোর্টস ডেস্ক / ৩৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

জেমকন খুলনার বিপক্ষে ফরচুন বরিশালের নিশ্চিত জয়ের ম্যাচ হাতছাড়া হয়েছিল উদ্বোধনী দিনে। এবারও তেমন কিছুর শঙ্কা ছিল। শনিবার রাজশাহী ও বরিশালের ম্যাচে ছড়িয়েছিল রোমাঞ্চ। কিন্তু এদিন মাঠে ছিলেন তামিম ইকবাল। বরিশালের অধিনায়ক দারুণ ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ – এ প্রথম জয় পেল বরিশাল। তারা ৫ উইকেটে হারিয়েছে রাজশাহীকে। বরিশালের জয়ে প্রথম হারের স্বাদ পেল রাজশাহী। মিরপুর শের-ই-বাংলায় আগে ব্যাটিং করে রাজশাহী ৯ উইকেটে ১৩২ রান জমা করে। জবাবে এক ওভার হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে বরিশাল।

২২ গজে দ্যুতি ছড়ান তামিম ইকবাল। ৬১ বলে খেলেন ৭৭ রানের ইনিংস। ১০ চার ও ২ ছক্কায় সাজান নিজের ম্যাচজয়ী ইনিংস। স্পিনার মেহেদী ও শান্তকে ডাউন দ্য উইকেটে এসে উড়িয়েছেন। এছাড়া পাওয়ার প্লে’তে পেসারদের খেলেছেন বেশ ছন্দে।

শেষ দিকে সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও তামিম টিকে ছিলেন। দৃঢ় মনোবলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাঁহাতি ওপেনার। এদিন ভালো করতে পারেননি মিরাজ (১) ।

পারভেজ হোসেন ইমন ভালো শুরু করলেও ১৭ বলে ২৩ রানের বেশি করতে পারেননি। তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে ২৪ বলে আসে ১৭ রান। আফিফ হোসেন পেয়েছেন গোল্ডেন ডাক।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ভালো শুরুর পর হঠাৎ ছন্দপতন রাজশাহী শিবিরে। নাজমুল হোসেন শান্ত ২৪ রানে আবু জায়েদ রাহীর বলে তামিমের হাতে ক্যাচ দেন। এরপর রনি তালুকদার (৬) মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়ে বোল্ড হন। সতীর্থ ইমনের ডাকে সাড়া দিতে গিয়ে আশরাফুল রান আউট হন ৬ রানে। ভালো করতে পারেননি কাজী নুরুল হাসান সোহানও (০) । ৩৯ থেকে ৬৩ রানে যেতেই ৫ ব্যাটসম্যান হারায় রাজশাহী।

সেখান থেকে দলের হাল ধরেন ফজলে মাহমুদ ও মেহেদী হাসান। প্রতি আক্রমণে দুই ব্যাটসম্যান দলের রান বাড়ান দ্রুত গতিতে। তাদের ষষ্ঠ উইকেট জুটিতে আসে ৬৫ রান। তবে দুইজনের কেউই দলের দাবি মিটিয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি। মেহেদী হাসান ২৩ বলে ৩ ছক্কায় করেন ৩৪ রান। ফজলে মাহমুদ ৩২ বলে ৩ বাউন্ডারিতে করেন ৩১ রান। শেষ দিকে আর কেউ দলের রান বাড়াতে পারেননি।

কামরুল ইসলাম রাব্বী ৪ ওভারে ২১ রানে নেন ৪ উইকেট। মিরাজ পেয়েছেন ২টি। দুই পেসার তাসকিন ও রাহীর পকেটে গেছে ১টি করে উইকেট।


এই ক্যাটাগরির আরো সংবাদ