শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

তাবাসসুম উর্মির‌ দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী মন্তব্য করে বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মির‌ দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

তার দেশত্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়ে সোমবার ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া ফেসবুকে বর্তমান সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেয়ায় লালমনিরহাট জেলা প্রশাসনের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে। এমতাবস্থায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।সুত্র : চ্যানেল আই


এই ক্যাটাগরির আরো সংবাদ