শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

দর্পণ ডেস্ক / ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “তরুণদের স্বপ্ন বাস্তবায়ন ও সমাজে অর্থবহ পরিবর্তন আনতে হলে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ জরুরি।”

মঙ্গলবার (৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা প্রতিনিধিদের রাজনৈতিক চিন্তাধারা ও অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান এবং নরওয়ের মূলধারার রাজনীতিতে তরুণদের সম্পৃক্ততা নিয়েও আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধি দল জানায়, বাংলাদেশে অনেক তরুণ এখনও জীবনে একবারও ভোট দিতে পারেননি।

প্রধান উপদেষ্টা বলেন, “গত ১৫ বছর ধরে দেশে কার্যত ভোটাধিকার ছিল না। একটি ভুয়া নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে জনগণকে বঞ্চিত করা হয়েছে। তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা প্রাতিষ্ঠানিক সংস্কারে অগ্রাধিকার দিচ্ছি।”

তিনি আরও বলেন, “দেশের রাজনীতি দীর্ঘদিন ধরে স্থবির ছিল। এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেই স্থবিরতা দূর করে একটি নতুন কাঠামো গড়ে তোলা।”

এই পরিবর্তনকালকে ‘রূপান্তরের সময়’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “আমি আশা করি এই রূপান্তর দ্রুত সম্পন্ন হবে এবং বাংলাদেশ একটি নতুন দিশা পাবে।”


এই ক্যাটাগরির আরো সংবাদ