শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

ঢাকা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক

দর্পণ ডেস্ক / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বোর্ডের চেয়ারম্যান পদে ও অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দায় পরীক্ষা নিয়ন্ত্রক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন।

গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাদের নিয়োগ দেওয়ার পৃথক প্রজ্ঞাপনটি আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, যশোরের সরকারি মাইকেল মধুসুদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দোকার এহসানুল কবিরকে প্রেষণে ঢাকা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আর সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে প্রেষণে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে বোর্ডের ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশারকে প্রেষণ প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ