রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্পটি হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চল। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ৪৪৯ কিলোমিটার। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, এটি গত ১০ দিনের মধ্যে চতুর্থবারের মতো দেশের বিভিন্ন স্থানে অনুভূত ভূমিকম্প।