গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৫২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
নতুন শনাক্ত ২৫২ জনের মধ্যে ঢাকার বাইরের ৫০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে দেশে মোট নয় হাজার ৮৫৭ জনের ডেঙ্গু ধরা পড়েছে, যার মধ্যে সাত হাজার ১৯৯ জনের ধরা পড়েছে চলতি মাসে। মোট শনাক্তের মধ্যে ৭৭১ জন ঢাকার বাইরের বাসিন্দা। এর আগে, জুন মাসে ২৭২ জন এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু ধরা পড়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে।