শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

ডিএমপির যে ২৮ পুলিশ কর্মকর্তাকে করা হলো পদায়ন

দর্পণ ডেস্ক / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বদলি বা পদায়নকৃত কর্মকতারা হচ্ছেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাসকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরুল আমীনকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে গোয়েন্দা-গুলশান বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদৌসকে ট্রাফিক মিরপুরে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরকে গোয়েন্দা রমনা বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকারকে ডিএমপি লজিস্টিকস বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুনায়েদ আলম সরকারকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে ট্রাফিক তেজগাঁওয়ে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেদ আহমেদকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোনাহর আলীকে গোয়েন্দা-মিরপুর বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে অ্যাডমিন গোয়েন্দা সাইবারে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুনকে গোয়েন্দা লালবাগ বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেনকে ডিএমপির প্রটেকশন বিভাগে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী আবু সাঈদকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত, সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসানকে ডিএমপির গুলশান জোনে, সহকারী পুলিশ কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়াকে তেজগাঁও জোনে, সহকারী পুলিশ কমিশনার ফারহানা মৃধাকে সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়।

সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত, সহকারী পুলিশ কমিশনার মো. রায়হান উদ্দিন মুরাদকে ট্রাফিক মিরপুর জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. আতাহারুল ইসলাম তালুকদারকে ডিএমপির প্রটেকশন বিভাগে, সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনকে উত্তরা জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলামকে ডিএমপির মিরপুর জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. সাকিবুল আলম ভুইয়াকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে, সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফকে ডিএমপির নিউমার্কেট জোনে, সহকারী পুলিশ কমিশনার জুয়েল চাকমাকে লালবাগ জোনে, সহকারী পুলিশ কমিশনার মো. সেলিম খানকে গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে।

এছাড়া রাজধানীর চার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে বলা হয়, মো. আমিরুল ইসলামকে কামরাঙ্গীরচর থানা, মো. মোকাম্মেল হককে রূপনগর থানা, মোহসীন উদ্দিনকে নিউ মার্কেট থানা ও মো. আব্দুল আলিমকে ক্যান্টনমেন্ট থানায় অফিসার ইনচার্জ হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ