শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

ট্রুকলারের দুর্দান্ত নতুন ফিচার

আইটি ডেস্ক / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

অপরিচিত নাম্বার থেকে কোনও কল এলে রিসিভ করার আগেই ট্রুকলার আপনাকে জানিয়ে দেয়, কে কল করেছে। আর এই ফিচারটিই অল্পদিনের মধ্যে দুর্দান্ত জনপ্রিয় করে তুলেছিল ট্রুকলারকে। কিন্তু দিন যত গড়িয়েছে, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে নানা ফিচার যুক্ত হয়েছে এই অ্যাপে। এবার এসেছে আরও এক বড় চমক।

ইতোমধ্যেই নতুন ফিচার নিয়ে এই অ্যাপের ভার্সন ১২ আত্মপ্রকাশ করেছে। যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল ভিডিও কলার আইডি। অর্থাৎ আপনাকে কেউ ভিডিও কল করলে তা রিসিভ করার আগেই ছোট একটি ভিডিও দেখার সুযোগ পাবেন ইউজাররা। যেখানে ভিডিও কল প্রদানকারীর সম্পর্কে জানা যাবে।

এছাড়াও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বদলে যাচ্ছে ট্রুকলারের ইন্টারফেসও। ফলে আলাদা ট্যাবে কলের তথ্য এবং অন্য ট্যাবে এসএমএস দেখা যাবে। আরও একটি আকর্ষণীয় ফিচার হয়তো ইতিমধ্যেই চোখে পড়েছে সবার। এখন থেকে যে কোনও ইনকামিং এবং আউটগোয়িং কল রেকর্ড করা যাবে। কোনও ভয়েস কল এলে কিংবা করলে স্ক্রিনের উপরে ডানদিকে একটি রেকর্ড অপশন দেখাবে। সেটি টাচ করলেই কল রেকর্ড অন হয়ে যাবে ।

ভিডিও কলার আইডির মাধ্যমে কোন কলটি আপনি রিসিভ করতে চান, তা আগে থেকেই ঠিক করে রাখতে পারবেন। এছাড়াও ইন্টারফেসের পদ্ধতি বদলে যাওয়ায় ইউজারের তথ্য পেতেও সুবিধা হবে আপনার।


এই ক্যাটাগরির আরো সংবাদ