শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

টেস্ট ক্রিকেটে টু-ডিভিশন কাঠামো চালুর কথা ভাবছে আইসিসি

স্পোর্টস ডেস্ক / ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

২২ গজের ক্রিকেটের ঐতিহ্যবাহী ফরম্যাট টেস্ট ক্রিকেট নতুন যুগের পথে হাঁটছে। আইসিসি টেস্ট ক্রিকেটে টু-ডিভিশন (দ্বি-স্তরের) কাঠামো চালুর সম্ভাবনা যাচাইয়ের জন্য একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব পেশ করা হয়, যেখানে বর্তমান ৯ দলের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিবর্তে ৬ দলের দুটি বিভাগে ভাগ করার প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়। ৮ সদস্যের ওয়ার্কিং গ্রুপের নেতৃত্ব দেবেন আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্ত এবং তারা চলতি বছরের শেষ নাগাদ প্রতিবেদন জমা দেবেন।

যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয়, তাহলে ২০২৭ থেকে ২০২৯ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এটি কার্যকর হবে। এতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত একসঙ্গে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলবে, যা তাদের সম্প্রচার আয় বাড়াবে। তবে এই কাঠামো ধনী দেশগুলোর আধিপত্য আরও বৃদ্ধি করবে বলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড উদ্বেগ প্রকাশ করেছে।

বর্তমান র‍্যাংকিং অনুসারে প্রথম ডিভিশনে থাকবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। দ্বিতীয় ডিভিশনে থাকবেন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, উইন্ডিজ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। দ্বিতীয় বিভাগের দলগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে।

ছোট ও কম শক্তিশালী দলগুলোর প্রতি বিশেষ নজর রেখে প্রোমোশন ও রেলিগেশন পদ্ধতি নির্ধারণ করা হবে যাতে তারা এই কাঠামো থেকে বাদ না পড়ে। এটি টেস্ট ক্রিকেটের ১৩৩ বছরের ইতিহাসে অন্যতম বড় সংস্কার হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ